News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠিন লড়াই
Image

ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠিন লড়াই

আগরতলা ,৪ ফেব্রুয়ারি (হি.স): বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বিরুদ্ধে তাঁকে কঠিন লড়াই করতে হবে।

প্রসঙ্গত, উপনির্বাচনেও কংগ্রেস প্রাথী হিসেবে আশিস কুমার সাহা প্রতিদ্ধন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী ডা: মানিক সাহার কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এবার বাম কংগ্রেসের জোট সরকার প্রতিষ্ঠিত করার লক্ষে কংগ্রেস প্রার্থী হিসেবে আশীষ কুমার সাহা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে নিশ্চিত জয়ী হবেন। সাথে তিনি যোগ করেন, একটি আসনেও বিজেপি জয়ী হবে না। তিনি কটাক্ষ করে বলেন, একটি আসনে বিজেপি জয়ী হলে মনে করতে হবে তাঁদের অগণতান্ত্রিক মনোভাবের জন্য সেটা হেব রাজনৈতিক ভুল।

ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে। এদিকে, আজ কংগ্রেস প্রার্থীর ভোট প্রচারে দলীয় কর্মীর পাশাপাশি সিপিএমের কর্মী সমর্থকরাও বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top