News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে দুই ব্যক্তি অপরণের অভিযোগ ঘিরে উত্তেজনা
Image

আমতলীতে দুই ব্যক্তি অপরণের অভিযোগ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷  রাতের আঁধারে দুই ব্যক্তিকে অপহরণ ও আক্রমণ অভিযোগ রাজ্যের প্রধান বিরোধীদল সিপিএমের দিকে৷ ঘটনা বিক্রমনগর পঞ্চায়েতের পূর্ণগ্রাম এলাকায়৷ জানা যায় বিক্রমনগর পঞ্চায়েতের পূর্ণগ্রাম এলাকার বাসিন্দা মিঠুন ভৌমিক ও নারায়ণ দেবনাথ সিপিআইএম-র  নয় জন কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় অপররণ ও আক্রমণের অভিযোগে মামলা করেন৷ জানা যায় মিঠুন ভৌমিক বাড়ির সামনে দেখতে পায় নারায়ণ দেবনাথকে চারজন যুবক তুলে নিয়ে যাচ্ছে৷ তৎক্ষণাৎ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিঠুন ভৌমিকে মুখে কালো কাপড় বেঁধে তুলে নিয়ে যায়৷ পরবর্তী সময়ে রাতের আঁধারে অন্য জায়গায় নিয়ে তাদেরকে প্রচন্ডভাবে মারধর করা হয়৷ পরবর্তী সময়ে বিজেপি কর্মীরা জানাজানি হতেই তাদেরকে খুঁজতে থাকে৷ খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তায় তাদের দুজনকে উদ্ধার করা হয়৷ তারমধ্যে মিঠুন ভৌমিক প্রচন্ড ভাবে আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ মিঠুন ভৌমিকের নাক মুখ ও মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ণ রয়েছে৷ পরবর্তী সময়ে শনিবার দিন তাদের বাড়িতে ছুটে আসে আমতলী ও সেক্টর  পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিজেপি কর্মীরা৷ মিঠুন ভৌমিকের অভিযোগ মূলে সিপিএম-র  নয় জন কর্মীর   বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়৷ তবে বিজেপি কর্মীরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেয় ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ পূর্ণগ্রাম এলাকায় তা নিয়ে প্রচন্ড চাপা উত্তেজন ও বিরাজ করছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top