News Flash

  • Home
  • দেশ
  • ভিক্টোরিয়ায় মণীশ-জায়ার অনুষ্ঠানে প্রতিবাদ শুভেন্দুর, কটাক্ষ রাজ্যপালকে
Image

ভিক্টোরিয়ায় মণীশ-জায়ার অনুষ্ঠানে প্রতিবাদ শুভেন্দুর, কটাক্ষ রাজ্যপালকে

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি স)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের প্রধান সচিব মনীশ জৈন (আইএএস) এর স্ত্রী রুচিরা জৈনের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় পরিবেশিত হয় এই ‘অবধি লোকসঙ্গীত’-এর অনুষ্ঠান।

শুভেন্দুবাবু এদিন টুইটারে ইংরেজিতে লিখেছেন, “আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান করবে। আমি মাননীয় রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসকে অনুরোধ করব পশ্চিমবঙ্গের অন্যান্য গায়ক ও সঙ্গীতশিল্পীদের একই সুযোগ দেওয়ার জন্য।”

সঙ্গে একটি নোটে তিনি লিখেছেন, “ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার পরিচয়ের সমার্থক একটি ঐতিহাসিক নিদর্শন। সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতীক; একটি অছি পরিষদ এটির পরিচালনা করেন। এটি একটি স্বায়ত্তশাসিত সংগঠন, সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রুচিরা জৈন, গায়িকা ছাড়াও, ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার স্কুল শিক্ষা বিভাগের প্রধান সচিব মনীশ জৈনের স্ত্রীও।

এটি খুব বাস্তব সত্য যে মণীশবাবুকে এসএসসি নিয়োগ কেলেঙ্কারির বিষয়ে হাইকোর্টে তলব করা হয়েছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ-কেলেঙ্কারির একটি।

রুচিরা জৈনকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানের সুবিধা দিয়েছেন মণীশবাবুর পরিচিত এবং ব্যাচমেট, রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। এই অনুষ্ঠান করার জন্য, অনুষ্ঠানের প্রচারের জন্য টাইমস অফ ইন্ডিয়ার মতো বিভিন্ন জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপনের খরচ ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ বহন করছে।
আমি অবশ্যই আশা করব যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত এরকম গুরুত্বের স্মৃতিস্তম্ভের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অর্থাৎ ট্রাস্টি বোর্ডের প্রধান পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ভবিষ্যতে পশ্চিমবঙ্গের প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের এই জায়গায় অনুষ্ঠান করার একই সুযোগ দেবেন। পশ্চিমবঙ্গের গায়ক, শিল্পী, লোক গায়ক ও সঙ্গীতশিল্পীদের গম্ভীরা, ভাওয়াল্যা, চোটকা, ভাদু, টুসু, জাওয়া, ঝুমুর, আলকাপ, বোলান, পাঁচালি এবং অন্যান্য অনেক ধরনের সঙ্গীত পরিবেশনের সুযোগ পাওয়া উচিত।
বাংলার সংগীতশিল্পীরা অবশ্যই এমন একটি স্থানে তাঁদের প্রতিভা দেখিয়ে উপকৃত হবেন।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top