News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট শিশু বিহার হারলো আনন্দনগরে
Image

সদর অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট শিশু বিহার হারলো আনন্দনগরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। অসমান লড়াই। একতরফা ম্যাচ। শেষ পর্যন্ত ১২৮ রানের বড় ব্যবধানে পরাজিত হলো বনেদি শিশু বিহার স্কুল। একতরফা ম্যাচে জয় পেলো আনন্দনগর স্কুল। সদর অনূর্ধ্ব-‌১৭ আন্তঃ স্কুল ক্রিকেটে। নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আনন্দ নগর স্কুল ২৫৪ রান করে। দলের পক্ষে মধু দাস ৬১ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮২, গৌতম দেববর্মা ৮৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান বেশ উল্লেখযোগ্য। অন্যদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ৬৯ রান। শিশু বিহারের বিস্ময় পাল ৩৮ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, রুপম খান ৬ রানে দুইটি এবং সানিত মজুমদার, ধ্রুব কান্তি দেব ও শঙ্খ দত্ত একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শিশু বিহার স্কুল দল ২৪.৫ ওভার খেলে ১২৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার শুভদীপ দাস ২৯ রান এবং শঙ্খ দত্ত ১৯ রান পায়। এছাড়া, দেবজিৎ সাহার ১১ ও বিস্ময় পালের ১০ রান বাদ দিলে আর কেউ দুই অঙ্কে আসতে পারেনি। অতিরিক্ত খাতে দল পেয়েছে ২৫ রান। আনন্দনগর স্কুলের সৌরভ দাস ও অধিনায়ক দেবজিৎ দে দু’জনেই ১৬ করে রান দিয়ে তিনটি করে উইকেট পেয়েছে। অমৃত রায় পেয়েছে দুটি উইকেট ২২ রানের বিনিময়ে। গৌতম দেববর্মা ও সাগর দাস পেয়েছে একটি করে উইকেট। বিজয়ী দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান মধু দাস ভালো ব্যাটিংয়ের সৌজন্যে পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top