News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে গেরুয়া প্রচারের সুনামি আছড়ে পড়তে চলেছে, আসছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে গেরুয়া প্রচারের সুনামি আছড়ে পড়তে চলেছে, আসছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে গেরুয়া প্রচারের সুনামি আছড়ে পড়তে চলেছে। দুই দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ত্রিপুরায় প্রচারে নির্বাচনের উন্মাদনা চরমে তুলতে আসছেন। আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় পা রাখবেন। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় আসছেন।

বিজেপি সুত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুইটি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার এবং খোয়াই জেলা সদরে তিনি প্রচারে ঝড় তুলবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা আজ ওই দুইটি স্থানে প্রস্তুতি পরিদর্শনে যাবেন। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ১২ ফেব্রুয়ারি পুণরায় ত্রিপুরায় আসবেন এবং নির্বাচনী জনসভায় অংশ নেবেন।  

এদিকে, আগামী ১১ ফেব্রুয়ারি ত্রিপুরায় দুইটি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। ওইদিন তিনি ধলাই জেলা সদর আমবাসা এবং গোমতী জেলা সদর উদয়পুরে দুইটি স্থানে নির্বাচনী প্রচার চালাবেন। সূত্রের খবর, আগামী ১৩ ফেব্রুয়ারি পুণরায় প্রধানমন্ত্রী ত্রিপুরায় আসবেন এবং আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় সমাবেশে অংশ নেবেন। সূত্রের দাবি, বিশেষ কারণে সূচী পরিবর্তন না হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফর ঘিরে প্রদেশ বিজেপি-তে জোর ব্যস্ততা চলছে।

এদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দুইদিন ত্রিপুরায় প্রচারে ঝড় তুলবেন বলে স্থির হয়েছে। তাছাড়া, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পুণরায় ৯ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসবেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। সেই মতো প্রদেশ বিজেপি যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top