News Flash

  • Home
  • দেশ
  • গরু পাচার করতে গিয়ে বিএসএফ-এর গুলিতে আহত ব্যক্তি, চাঞ্চল্য
Image

গরু পাচার করতে গিয়ে বিএসএফ-এর গুলিতে আহত ব্যক্তি, চাঞ্চল্য

কোচবিহার, ৪ ফেব্রুয়ারি (হি স)। তুফানগঞ্জে সীমান্তের কাছে জওয়ানদের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলার বালাভূত এলাকায়। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সে গরু পাচার করতে গিয়েছিল। ৩টি গরুও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম। ৪৫ বছর বয়সি সাইদুল অসমের ধুবড়ি জেলার বাসিন্দা। বর্তমানে সে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, এদিন ভোরে সাইদুল জওয়ানদের নজর এড়িয়ে কাঁটাতার পেরিয়ে গরু পাচার করার চেষ্টা করছিল। এলাকায় টহল দিচ্ছিলেন ৬২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। তাঁরা দেখা মাত্রই বাধা দেন। সাইদুল পাল্টা আক্রমণ চালালে জওয়ানেরা তাকে লক্ষ্য করে গুলি চালান। তার পরই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top