News Flash

  • Home
  • প্রধান খবর
  • “পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়“, প্রকাশ্যে দাবি অভিষেকের
Image

“পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়“, প্রকাশ্যে দাবি অভিষেকের

কেশপুর, ৪ ফেব্রুয়ারি (হি স)। পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজ্যের শাসক দলের কোঁদল। এই অবস্থায় কেশপুরের জনসভায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করে গেলেন কর্মী-সমর্থকদের।

দলের একাংশকে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘‘আমি সময় দিচ্ছি, এখনও শুধরে নিন। এর পর যে ওষুধ আমি প্রয়োগ করব, সেই ওষুধে কিন্তু যে কাজ হবে তখন আর শুধরানোর সময় পাবেন না।’’

পঞ্চায়েত ভোটে প্রার্থীচয়ন নিয়েও মন্তব্য করতে শোনা যায় অভিষেককে।। বলেন, ‘‘এখন থেকে কেউ কেউ বলছেন, তিনি প্রার্থী। কিন্তু পঞ্চায়েত ভোটের প্রার্থী জেলা সভাপতি, ব্লক সভাপতি দেবে না। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তৃণমূলকে যে ভাবে দেখতে চায়,আমরা সেভাবে তৃণমূলকে গড়ব। সেটাই নতুন তৃণমূল।’’

সভা থেকে সিপিএম এবং বিজেপিকে এক পংক্তিতে ফেলে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘‘কেশপুরে যাঁরা রাজনীতি করেন, আপনারা জানেন কে তৃণমূলের, কে সিপিএমের ছিল, কে ছিল না। আর যাঁরা ভাবছেন তৃণমূলকে ভুল বুঝিয়ে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কাজ করব, পরে আবার জামা পাল্টে মানুষকে বিভ্রান্ত করবেন, সবার উপরে কিন্তু অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। নজর কিন্তু আমি রাখছি।’’

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top