News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসমে মুসলমানদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে রাজ্য সরকার : আসাদউদ্দিন
Image

অসমে মুসলমানদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে রাজ্য সরকার : আসাদউদ্দিন

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে মুসলমানদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিজেপি নেতৃত্বাধীন হিমন্তবিশ্ব শর্মার সরকার। অভিযোগ ‘অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)-প্ৰধান আসাদউদ্দিন ওয়াইসির।

অসমে বাল্যবিবাহের সঙ্গে জড়িত অভিযোগে গত দুদিন থেকে হাজারো অভিযুক্তকে গ্ৰেফতার প্রসঙ্গে মুখ খুলেছেন এআইএমআইএম-প্ৰধান আসাদউদ্দিন ওয়াইসি। আজ শনিবার এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সরকার মাদ্রাসার সংখ্যা কমাচ্ছেন বলে এক মন্তব্য করেছেন আসাদউদ্দিন। বলেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করাই একমাত্র উদ্দেশ্য বিজেপি সরকারের। মাদ্রাসার পর এবার বাল্যবিবাহের নামে মুসলমানদের বিরুদ্ধে নয়া পন্থা অবলম্বন করেছেন হিমন্তবিশ্ব শর্মা।

ওয়াইসির আরও দাবি, অসম সরকার মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। গত ছয় বছরে বহু স্কুল খুলতে পারেনি ওই সরকার, এটি তাদের ব্যর্থতা। মুখ্যমন্ত্ৰীকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, ‘আপনি শুধু মাদ্রাসাগুলিকে ধ্বংস করবেন। বাল্যবিবাহের অভিযোগে আপনি যাদের কারাগারে পাঠাচ্ছেন তারা দাদের পরিবারের যত্ন নিতে পারছেন না। রাজ্য কি তাদের মঙ্গল নিশ্চিত করবে?’ যোগ করেন ওয়াইসি। অসম সরকার মুসলমান মেয়েদের ভবিষ্যত নিয়ে চিন্তা করেছে কি না এবং নতুন স্কুল খোলার জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করেছে কিনা, এই প্রশ্নও তুলেছেন তিনি।

সরকারের কাজকর্মের বিষয়ে মন্তব্য করে ওয়াইসি বলেন, ‘সংসদ চলছে না বলে বিরোধীরা আওয়াজ তুলতে পারছেন না। সংসদ না চললে বিজেপি সরকার লাভবানই হয়। সংসদ কাজ না করলে আমরা বিজেপিকে এক্সপোজ করতে পারব না।’

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top