News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চৌমুহনী বাজারে বিজেপি প্রার্থীর জনসংযোগ অব্যাহত
Image

চৌমুহনী বাজারে বিজেপি প্রার্থীর জনসংযোগ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ১৮ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাম প্রসাদ পাল জনসংযোগ অব্যাহত রেখেছেন৷ এদিন চৌমুহনী বাজার এলাকায় জনসংযোগ করেন তিনি৷ দলীয় কার্যকরতাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন৷ চৌমুহনী বাজার পঞ্চায়েতের ৫৫ ও ৫৬ নাম্বার বুথে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী বলেন গত বারের চাইতে বেশী আসন ও ভোটে জয়ী হবে বিজেপি৷  আগামি দিনে অর্ধ সমাপ্ত কাজগুলি সম্পন্ন করাই তাঁর মূল লক্ষ্য৷ এই বিধানসভা কেন্দ্রে কোন রকম রাজনৈতিক জুলুম, চাঁদাবাজি, ভীতি প্রদর্শন করা হয় না৷ এটা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷ ১৪ বাধারঘাট কেন্দ্রে একই পরিবারের দুই সদস্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ দুজনেই প্রয়াত বিধায়কের পরিবারের সদস্য৷ পালা করে নিজ কেন্দ্রে প্রচারে সামিল হচ্ছেন দুই দলের প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা৷ শনিবার ১৪ বাধারঘাট কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জণ সরকার হাপানিয়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন৷ শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য আগামী ২ মার্চ রাজ্যে সরকার পরিবর্তন ঘটবে বলে দাবী করেন তিনি৷

Releated Posts

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top