News Flash

  • Home
  • দেশ
  • কলেজিয়ামের সুপ্রিম প্রস্তাবে মান্যতা, পাঁচ বিচারপতি নিয়োগে সায় কেন্দ্রের
Image

কলেজিয়ামের সুপ্রিম প্রস্তাবে মান্যতা, পাঁচ বিচারপতি নিয়োগে সায় কেন্দ্রের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্টর বিচারপতি নিয়োগের জন্য দেশের শীর্ষ আদালতের কলেজিয়ামের সুপারিশে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। পাঁচ বিচারপতি নিয়োগের জন্য কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তবে এই সুপারিশে অনুমোদন দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ। অবশেষে পাঁচ বিচারপতি নিয়োগে মিলল কেন্দ্রের সবুজ সংকেত। গত বছর ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচ বিচারপতিকে দেশের শীর্ষ আদালতে নিয়োগের সুপারিশ করেছিল। সেই কলেজিয়ামের শীর্ষে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই নিয়োগ নিয়ে বিচার ব্যবস্থার সঙ্গে সরকারের মতপার্থক্যের সাক্ষীও থেকেছে দেশ।

কেন্দ্রীয় সরকার শনিবার সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশকে সাফ করেছে। তাদের মধ্যে রয়েছেন বিচারপতি পঙ্কজ মিথাল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি সঞ্জয় করোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ (বিচারক, পাটনা হাইকোর্ট)। এবং বিচারপতি মনোজ মিশ্র (বিচারক, এলাহাবাদ হাইকোর্ট)।
প্রসঙ্গত, ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে কলেজিয়াম ১৩ ডিসেম্বর এই নামগুলির সুপারিশ করেছিল৷

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top