News Flash

Image

তরুণ দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ২০১৮ সালে ৩ মার্চ দুপুর থেকে যে ফ্যাসিস্ট সুলভ সরকার ত্রিপুরায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার থেকে মুক্তি চাইছে রাজ্যের মানুষ৷ সুতরাং এক জটিল পরিস্থিতির মধ্যে আসন্ন নির্বাচন হতে চলেছে৷ শনিবার ভানু ঘোষ স্মৃতিভবনে প্রয়াত সিপিআইএম নেতা তরুণ দত্তের স্মরণ সভায় বক্তব্য রেখে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ অনুষ্ঠানের প্রধান বক্তা মানিক সরকার আরো বলেন, চরম দুর্নীতি পরায়ণ একটা সরকারের হাতে ত্রিপুরা পড়েছে৷ অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলি নিয়ে ভাবার কোন সুযোগই নেই৷ তাই মানুষকে বাঁচাতে হবে৷ এর জন্য বিজেপি থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করতে হবে৷ গণতন্ত্র পুনস্থাপনের জন্য বামফ্রন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে৷ তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top