News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন রাজ্যবাসী ঃ মুখ্যমন্ত্রী
Image

উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন রাজ্যবাসী ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷  মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন৷ শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বড়দয়ালী বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন৷ ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে মানুষ খুশী৷ উন্নয়নের নিরিখে জনগণ বিজেপির নেতৃত্বে সরকারকে পুনরায় নির্বাচিত করবেন৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন ছোটখাটো কিছু সমস্যা রয়েই গেছে৷ এসব সমস্যাগুলোও যাতে সমাধান করা যায় তার জন্যই বিজেপি প্রার্থীদের পুনরায় নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দেওয়ার জন্য তিনি গণদেবতাদের প্রতি আবেদন জানান৷ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিমান যোগাযোগ রেল যোগাযোগ সহ যাবতীয় যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এবারের নির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনের চেয়েও অধিক ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিজেপি প্রার্থীদের গণদেবতা জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয়  ব্যক্ত করেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top