News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ থেকে রাজ্যে আসতে শুরু করছেন রাজনৈতিক দলগুলির তারকা প্রচারকরা
Image

আজ থেকে রাজ্যে আসতে শুরু করছেন রাজনৈতিক দলগুলির তারকা প্রচারকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা মসনদ দখলের লক্ষ্যে দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্য আসতে চলেছে সমস্ত রাজনৈতিক দলের স্টার ক্যাম্পেনাররা৷ শুক্রবার রাজ্যে আসছেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি সহ একঝাক শীর্ষ নেতৃত্ব৷ বিধানসভা নির্বাচনের প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প জনসভায় অংশ নিতে শুক্রবার রাজ্যে আসছে এক ঝাঁক স্টার ক্যাম্পেনার৷ ৪২ অমরপুর ও ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প  জনসভায় বক্তব্য রাখবেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা৷ এছাড়া ১৬ বিশালগড় ও ৩৬ শান্তির বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ধর্মনগর ও বাগবাসায় বিজয় সংকল্প যাত্রায় বক্তব্য রাখবেন রাজদীপ রায়, নয় বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত বিজড় সংকল্প সভায় বক্তব্য রাখবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ স্টার ক্যাম্পেনারদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , সংসদ শান্তনু ঠাকুর,  চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাংসদ লকেট চ্যাটার্জি , কেন্দ্রীয়  মন্ত্রী স্মৃতি ইরানি সহ প্রদেশ নেতৃত্ব৷ কয়েকদিনের মধ্যেই রাজ্য সফরে আসবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের স্টার ক্যাম্পেনাররা৷ অন্যদিকে কংগ্রেস দলের হয়ে প্রচারে আসতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সভাপতি মল্লিকা অর্জুন খাগড়ে, রাহুল গান্ধী,  প্রিয়াঙ্কা গান্ধী , সর্বভারতীয় সাধারন সম্পাদক মুকুল ওয়াসনিক,  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোঃ আজহারউদ্দিন ও কানাইয়া কুমার৷ সব মিলিয়ে স্টার ক্যাম্পেনারদের ভীরে পরিপূর্ণ থাকবে রাজ্য৷ সকলের নজর ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে মসনদ দখলের৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top