News Flash

  • Home
  • দেশ
  • জম্মুতে জোড়া বিস্ফোরণ মামলায় জড়িত এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ
Image

জম্মুতে জোড়া বিস্ফোরণ মামলায় জড়িত এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ

জম্মু, ২ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে জড়িত একজন অভিযুক্ত জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, এই মামলায় সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে অন্তত নয়জন আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণ ঘটে।

রিপোর্ট অনুযায়ী, প্রথম বিস্ফোরণ ঘটাতে অপরাধীরা একটি এসইউভি গাড়ি ব্যবহার করেছিল। জোড়া বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। ডিজিপি দিলবাগ সিং এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, দুটি বোমা গত ২০ জানুয়ারি স্থাপন করা হয়েছিল। “দুটি বিস্ফোরণ ঘটেছে পরদিন ২১ জানুয়ারি।
ডিজিপি জানিয়েছেন, ধৃত সন্ত্রাসী আরিফ ৩ বছর ধরে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিল। ডিজিপি আরও বলেন, পাকিস্তান “তার ভূমি থেকে সন্ত্রাসবাদ প্রচারের জন্য এবং বিশ্বজুড়ে শত শত নিরীহ মানুষকে হত্যা করার জন্য কুখ্যাত”।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top