News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গনতন্ত্রকে পুনরুদ্ধারে জনগণের এটা প্রথম ধাপ, আগামী দিনে আরও বড় জয় অপেক্ষা করছে : জীতেন্দ্র চৌধুরী
Image

গনতন্ত্রকে পুনরুদ্ধারে জনগণের এটা প্রথম ধাপ, আগামী দিনে আরও বড় জয় অপেক্ষা করছে : জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৫ জুন: গনতন্ত্রকে পুনরুদ্ধারে জনগণের এটা প্রথম ধাপ।আগামী দিনে আরও বড় জয় অপেক্ষা করছে। লোকসভা নির্বাচনের ফলাফল শেষে এভাবেই নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। সাথে তিনি যোগ করেন, সংখ্যা তথ্যের দিক থেকো বিজেপির বিশাল পরাজয় হয়েছে।

এদিন তিনি বলেন, জনগণ সংবিধান রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছেন তা গনতান্ত্রিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। গনতন্ত্রকে পুনরুদ্ধারে জনগণের এটা প্রথম ধাপ। আগামী দিনে আরও বড় জয় অপেক্ষা করছে। তাঁর মতে, বিজেপি ৪০০ পার স্লোগান তুলে ৩০০ পার করতে পারে নি। শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে এবং টাকা ব্যবহার করে এই ফলাফল হয়েছে। তা বিজেপির বিশাল পরাজয়।সংখ্যা তথ্যের দিক থেকো বিজেপির বিশাল পরাজয় হয়েছে।

এদিন তিনি রাজ্যের ফলাফল নিয়ে বলেন, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ত্রিপুরায় ঘটাতে পারে নি। তা সিপিএমের ফলাফলে প্রকাশ পেয়েছে। আগামীদিনে সিপিএমের দূর্বলতা খোঁজে বের করে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। 

এদিন তিনি আরও বলেন, এনডিএকে সরকার গঠন করা উচিত। এখন নরেন্দ্র মোদীর কথায় সব হবে না। শরিক দলকে মর্যাদা দিতে হবে।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top