News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কে দাঁড়িয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা, গুরুতর আহত যুবক, থানায় মামলা
Image

জাতীয় সড়কে দাঁড়িয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা, গুরুতর আহত যুবক, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ জুন:
মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। জানা যায়, একদল দুষ্কৃতিকারীর হাতে রক্তাক্ত হন বিশালগড় জাঙ্গালিয়া এলাকার  যুবক প্রসেনজিৎ দেবনাথ। দুষ্কৃতিকারীদের অস্ত্রের আঘাতে যুবকের মাথা ফেটে চৌচির, এছাড়াও তার শরীরের একাধিক স্থান ক্ষত বিক্ষত হয়ে পড়ে। শরীর থেকেও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় । ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ মান।

এইদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। উনি আক্রান্তের পরিবারের সাথে কথা বলেন এবং ন্যায়বিচার পাইয়ে দেবার আশ্বাস দেন। অভিযুক্তরা হলেন একই এলাকার বিশাল দাস, রতন দাস, আকাশ চক্রবর্তী, অজিত রায়, রিপন রায়, বিক্রম দত্ত।

ঘটনা বিবরণে জানা যায়, প্রসেনজিৎ তার ব্যক্তিগত বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।  জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে পৌছামাত্রই একদল দুষ্কৃতিকারী তার পথ আগলে দাঁড়ায়। জানা গেছে অভিযুক্তদের প্রত্যেকের হাতে দা,লাঠি, রড এমনকি একটি পিস্তল ছিল। তাকে বাইক থেকে নামিয়ে প্রথমে এলোপাতাড়ি চড় লাথি ঘুষি এবং পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথাতে আঘাত করে দুষ্কৃতীকারীরা। তাতে আক্রান্ত যুবকের মাথা ফেটে চৌচির হয়ে যায়।

জানা গেছে প্রসেনজিত মাথা, হাত এবং পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। এক সময় আক্রান্ত যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা , এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের। এদিকে প্রসেনজিতের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পার্শ্ববর্তী জনগণ ছুটে গিয়ে তাকে রক্ষা করে। খবর দেওয়া হয় তার পরিবারের নিকট।

খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। জানা গেছে, প্রসেনজিতের মাথায় বেশ কয়েকটি সেলাই লাগে, এছাড়াও তার একটি হাতও ভেঙ্গে যায়।

আক্রান্ত যুবকের অভিযোগ, অভিযুক্তরা তাকে মেরে ফেলার পরিকল্পনায় সেখানে অপেক্ষা করছিল। কিন্তু জাতীয় সড়কের ওপর বলে তাকে খুন করার মত সাহস দেখায়নি।  তবু তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তবে তার অবস্থার অবনতি দেখে  চিকিৎসকরা তড়িঘড়ি তাকে হাঁপানিয়া হাসপাতাল রেফার করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে খবর।

এইদিকে খবর পেয়ে সাথে সাথে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। উনি আক্রান্তে পরিবারের সাথে কথা বলেন এবং ন্যায়বিচার পাইয়ে দেবার আশ্বাস দেয়। এদিকে জানা গেছে, অভিযুক্তরা প্রসেনজিতের নিকট থেকে একটি মোবাইল সহ মোট ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে রাতের বেলায় বিশালগড় থানায় মোট ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত প্রসেনজিতের পরিবার।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top