News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীররাতে বাম সমর্থক ও সিপিআইএম পার্টি অফিসে হামলা দুষ্কৃতীদের, অভিযোগের তীর বিজেপির দিকে
Image

গভীররাতে বাম সমর্থক ও সিপিআইএম পার্টি অফিসে হামলা দুষ্কৃতীদের, অভিযোগের তীর বিজেপির দিকে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ জুন:
বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা এলাকার বাসিন্দা অবনী দেবনাথ এর বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। যদিও ঘটনার সময় অবনী দেবনাথ সহ ওনার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা উনার বাড়িতে প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবপত্র এবং ঘরের দরজা জানালা ভেঙ্গে তছনছ করে দেয়।

ঘটনার কিছুক্ষণ পর অবনী দেবনাথ এর পরিবারের লোকজন বাড়িতে ফিরে এসে এই অবস্থা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এই ঘটনায় গোটা অফিসটিলা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।  গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের। রাজনৈতিক কারণেই এই হামলা বলে দাবি অবনী দেবনাথের।

এদিকে,কৈলাসহর চন্ডিপুর সিপিআইএম অঞ্চল কমিটির অফিসে মঙ্গলবার রাতে ফের ভাংচুর করে দুষ্কৃতিরা। মঙ্গলবার  রাত সাড়ে বারোটা নাগাদ একদল দুষ্কৃতী সিপিআইএম পার্টি অফিসে হামলা চালায়।  অভিযোগের তীর শাসক দলের দিকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top