News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা প্রেসক্লাবে চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত
Image

আগরতলা প্রেসক্লাবে চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন:
আগরতলা প্রেসক্লাব ও লায়েন্স ক্লাবের সহযোগিতায়, অশ্বীনি নেত্রালয়া -র যৌথ উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে বুধবার চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ  চিকিৎসকরা চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ এবং পরামর্শ দিয়েছেন এদিন। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যা মিলে মোট ৭৬ জন চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেছেন।  বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে এই শিবির। চোখ পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বরিষ্ঠ সাংবাদিক অরুণ নাথ, লায়ন্স ক্লাব অব আগরতলা অনীশ-এর সভাপতি  রূপশ্রী পাল, সম্পাদক বিশ্বজিৎ বণিক, অশ্বিনী নেত্রালয়-এর পক্ষে ডাঃ সুব্রত সাহা, ডাঃ অনুরাগ মজুমদার, ডাঃ রঞ্জন বোস। অতিথিদের উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে প্রমুখ।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top