News Flash

Image

কলিয়াবরে বুনো হাতির তাণ্ডব, তছনছ ঘরবাড়ি

কলিয়াবর (অসম), ৫ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে বুনো হাতির তাণ্ডবে ব্যতিব্যস্ত নাগরিক জীবন। বুনো হাতির তাণ্ডবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িঘর ভেঙে, খেতের শাক-সবজি সাবাড় করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার ভোররাতে কলিয়াবর থানার অন্তর্গত নাম-কামাখ্যা গ্রামে বুনো হাতির দল ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এর মধ্যে দুটি বাড়িকে পুরো তছনছ করে দিয়েছে বুনো হাতির দল। তাদের তাণ্ডবে গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

জানা গেছে, বুনো হাতির দল মঞ্জুলি ভুইয়াঁর বসতঘর ভেঙে তছনছ করে দিয়েছে। হাতির দল যখন ঘর ভাঙছিল, তখন মঞ্জুলি ভুইয়াঁর পরিবার ভিতরে ঘুমে আচ্ছন্ন ছিল। তবে অলৌকিকভাবে মঞ্জুলি তাঁর স্বামী এবং মেয়েদের নিয়ে চারপাশে সংঘটিত ধ্বংসযজ্ঞ সত্ত্বেও অক্ষত থেকে যান।

একই ধরনের আরেক ঘটনায় দীপক ভুইয়াঁর বাড়িও হাতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উভয় পরিবার এখন তাঁদের জীবন ও ঘরবাড়ি পুনর্গঠনের জন্য লড়াই করছেন।

কলিয়াবরের নাম-কামাখ্যা গ্রামে বুনো হাতির চলমান তাণ্ডবে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং বন দফতরের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top