News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৌশল ঠিক করতে বৈঠকে বিরোধীরা, প্রহ্লাদ বললেন যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার
Image

কৌশল ঠিক করতে বৈঠকে বিরোধীরা, প্রহ্লাদ বললেন যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিরোধীরা। বৃহস্পতিবার সকালে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি নিজেদের মধ্যে রণকৌশল নিয়ে বৈঠক করেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত, ডিএমকে সাংসদ কানিমোঝি, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ।

শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেছেন, বিরোধী দলগুলি সংসদের উভয় কক্ষে হিন্ডেনবার্গ রিপোর্ট এবং আদানি স্টক ক্র্যাশের বিষয়টি উত্থাপন করবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “সাধারণ মানুষকে সুযোগ-সুবিধা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু এই সরকার ‘জেব কাটুয়া’ সরকারে পরিণত হয়েছে। তাঁরা আমাদের পকেট থেকে ১০০০ টাকা নিয়ে ২০০ টাকা দিচ্ছে।”

এদিকে, বিরোধীদের উদ্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। বৃহস্পতিবার প্রহ্লাদ যোশী বলেছেন, (বিরোধী দল) যে কোনও বিষয়ে আলোচনা করতে পারে। বাজেট ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে গঠনমূলক পরামর্শ দিতে হবে। আমি (বিরোধীদের কাছে) আবেদন করছি সদনের কাজ সুষ্ঠুভাবে চলতে দেওয়া হোক।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top