News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের শুরু হল কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানের কাজকর্ম
Image

ফের শুরু হল কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানের কাজকর্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ শতবর্ষ পুরনো আয়তনের দিক থেকে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানটি লাগাতার কুড়ি দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমারের হস্তক্ষেপে বৃহস্পতিবার থেকে বাগানটির কাজকর্ম পুনরায় শুরু হলো৷ মূর্তিছড়া চা বাগানের কাজকর্ম শুরু হওয়ায় ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমারের উপর বাগানের শ্রমিক সহ বাগান কর্তৃপক্ষ সবাই খুশি৷ উল্লেখ্য, আয়তনের দিক থেকে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় মূর্তিছড়া চা বাগানের শ্রমিকরা বাগানের মালিকের কাছ থেকে ন্যায্য প্রাপ্য মজুরি বকেয়া ছিলো৷ এনিয়ে গত ১৩ জানুয়ারি বাগান শ্রমিকরা মূর্তিছড়া চা বাগানের জেনারেল ম্যানেজার রাজ কুমারের কাছে ডেপুটেশন প্রদান করেছিলো৷ ডেপুটেশন চলাকালীন বাগান শ্রমিকরা উত্তেজিত হয়ে জেনারেল ম্যানেজার রাজ কুমারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়৷ পরবর্তী সময়ে বাগান শ্রমিকরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে জেনারেল ম্যানেজার রাজ কুমারকে মারধর করে মূর্তিছড়া চা বাগান থেকে তাড়িয়ে দেয়৷ এমনকি বাগান শ্রমিকরা জেনারেল ম্যানেজার রাজ কুমারকে বাগান থেকে বের করে দিয়ে মূর্তিছড়া চা বাগানের পার্শবর্তী ভটের বাজার গ্রাম থেকেও তাড়িয়ে দেয়৷ তেরো জানুয়ারি সকাল দশটা নাগাদ এই ঘটনার পর একইদিনে জেনারেল ম্যানেজার রাজ কুমার কৈলাসহর থানায় লিখিত মামলা করে জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকদের এই ঘটনা জানিয়ে রাজ কুমার বহিঃরাজ্যে চলে যান৷ পরবর্তী সময়ে ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার উনার নিজ উদ্যোগে বিগত ৫দিন পূর্বে জেনারেল ম্যানেজার রাজ কুমারকে খবর দিয়ে এনে জেলাশাসক ডঃ বিশাল কুমার উনার নিজের কোয়ার্টারে রেখে মূর্তিছড়া চা বাগানের শ্রমিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করে লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে ঘটনার নিস্পত্তি ঘটান৷ জেলাশাসক ডঃ বিশাল কুমারের উপস্থিতিতে শ্রম দপ্তরের আধিকারিক সহ মূর্তিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষ এবং বাগান শ্রমিকদের মধ্যে এই লিখিত প্রতিশ্রুতি হয়েছে বলে বাগানের জেনারেল ম্যানেজার রাজ কুমার এবং বাগান শ্রমিকরা জানান৷ তবে এও জানা যায় যে, বাগান শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বকেয়া মজুরি বাগানের মালিক কর্তৃপক্ষ খুব শীঘ্রই মিটিয়ে দেবেন৷ লিখিত প্রতিশ্রুতি পয়লা ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় হবার পর দোসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেনারেল ম্যানেজার রাজ কুমার মূর্তিছড়া চা বাগানে যান এবং বাগানের কাজকর্ম শুরু হয়৷ শুধু তাই নয়, বাগান শ্রমিকরা যেভাবে জেনারেল ম্যানেজার রাজ কুমারকে বাগান থেকে এবং বাগানের পার্শবর্তী গ্রাম ভটের বাজার থেকে তাড়িয়ে দিয়েছিলো ঠিক একইভাবে বাগান শ্রমিকরা দোসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভটের বাজার থেকে বাগান শ্রমিকরা জেনারেল ম্যানেজার রাজ কুমারকে স্বাগত জানিয়ে মূর্তিছড়া চা বাগানে নিয়ে যায়৷ বাগানে গিয়েই রাজ কুমার প্রথমেই অনির্দিষ্টকালের জন্য লকডাউনের নোটিশটি নিজ হাতে তোলে নেন এবং তালাবন্ধী থাকা বাগানের অফিস ঘরের তালা খুলে অফিসের গেইট খুলে কাজকর্ম শুরু করেন৷ বৃহস্পতিবার সকাল আটটা থেকে প্রতিটি বাগান শ্রমিকরা অফিসের খাতায় স্বাক্ষর করে কাজে যোগ দেন৷ ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমারের হস্তক্ষেপে প্রায় কুড়ি দিন বাগান বন্ধ থাকার পর পুনরায় বাগান চালু হওয়ায় জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং বাগান কর্তৃপক্ষের উপর খুবই খুশি বলে  জানান৷
পুনরায় বাগানের কাজকর্ম শুরু হবার পর মূর্তিছড়া চা বাগানের জেনারেল ম্যানেজার রাজ কুমার জানান যে, গত ১৩ জানুয়ারি বাগানে যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ন অনভিপ্রেত৷ এটা শ্রমিকরা উত্তেজিত হয়ে করে ফেলেছে৷ এই ঘটনা বাগান শ্রমিকরাও ভুলে গেছে এবং উনি নিজেও ভুলে গেছেন বলেও জানান৷ তবে, বাগানের সমস্যা নিরসনের জন্য ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জেনারেল ম্যানেজার রাজ কুমার নিজেও ধন্যবাদ জানান জেলাশাসক ডঃ বিশাল কুমারকে ভোটের প্রাক্কালে ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমারের এই উদ্যোগকে সাধুবাদ জানান শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top