News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মুতে জোড়া বিস্ফোরণ মামলায় জড়িত এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ
Image

জম্মুতে জোড়া বিস্ফোরণ মামলায় জড়িত এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ

জম্মু, ২ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে জড়িত একজন অভিযুক্ত জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, এই মামলায় সন্ত্রাসী আরিফকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে অন্তত নয়জন আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণ ঘটে।রিপোর্ট অনুযায়ী, প্রথম বিস্ফোরণ ঘটাতে অপরাধীরা একটি এসইউভি গাড়ি ব্যবহার করেছিল। জোড়া বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। ডিজিপি দিলবাগ সিং এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, দুটি বোমা গত ২০ জানুয়ারি স্থাপন করা হয়েছিল। “দুটি বিস্ফোরণ ঘটেছে পরদিন ২১ জানুয়ারি।

ডিজিপি জানিয়েছেন, ধৃত সন্ত্রাসী আরিফ ৩ বছর ধরে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিল। ডিজিপি আরও বলেন, পাকিস্তান “তার ভূমি থেকে সন্ত্রাসবাদ প্রচারের জন্য এবং বিশ্বজুড়ে শত শত নিরীহ মানুষকে হত্যা করার জন্য কুখ্যাত”।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top