News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান: দিলীপ
Image

মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান: দিলীপ

কলকাতা,২ ফেব্রুয়ারি (হি. স.): কেন্দ্রীয় বাজেট প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার মুখ্যমন্ত্রীকে একহাত বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে একহাত দিয়ে দিলীপ ঘোষ বলেন,” মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান । তাই রাজ্যের এই আর্থিক অবস্থা । ”

কেন্দ্রের বাজেট ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদে বাজেট অধিবেশন শেষের পর থেকেই ২০২৩-২৪ সালের বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ফেসবুকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন দিলীপ ঘোষ । সেখানে মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেছেন,’মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান। তাই আজ রাজ্যের এই আর্থিক দুরবস্থা। বাজেট করার জন্য টাকা দরকার হয়। রাজ্যের তো টাকাই নেই। সারাদিন টাকা নেই বলে কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী। আর বাজেট করবেন কি, তাঁর দলের লোকেরাই সব লুটেপুটে খেয়ে নিচ্ছে। ”
প্রসঙ্গত, বৃহস্পতিবারই পূর্ব বর্ধমানের সভামঞ্চে দাঁড়িয়ে মোদী সরকারের বাজেটকে ‘মাছের তেলে মাছ ভাজা হয়েছে’ বলে কটাক্ষ করেন। এদিন তিনি বললেন,’ভাবছেন দারুণ মজা হয়েছে, দারুণ কিছু হল। শুনে রাখুন কী বোকা বানিয়েছে। মাছের তেলে মাছ ভেজেছে। ওটা আসলে কথার জাগলারি। ভাবছে চালাকি দিয়ে সব হয়। আরে কেউ না কেউ তো ধরবে।’ এখানেই শেষ নয়, বাজেটে নয়া কর কাঠামোকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। এই কর কাঠামোয় সরকার যা না দিচ্ছে আদতে তার থেকে বেশি কেটে নিচ্ছে বলেও দাবি করেন মমতা।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top