News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাকের ধাক্কায় মৃত্যু হল প্রতিবন্ধী শিল্পীর
Image

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল প্রতিবন্ধী শিল্পীর

তমলুক, ২ ফেব্রুয়ারি (হি.স.) : পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রতিবন্ধী শিল্পীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে।

মৃত যুবকের নাম দীনেশ মাহাতো। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা জাতীয় পুরস্কার বিজয়ী ও দিব্যাং শিল্পী প্রশান্ত বার। তাকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ভোরে নিমতৌদি ফিরছিলেন দুই শিল্পীই। তারা বাস থেকে নেমে রাস্তার ধারে যাওয়ার সময় মেচেদা থেকে নন্দকুমারগামী একটি বালি বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে রাস্তার পাশে রাখা আরেকটি ট্রাকে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা ট্রাক দুই শিল্পীকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দিনেশ (২৭) মারা যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে প্রশান্ত (৫০) আহত হন। একজন প্রত্যক্ষদর্শী অর্ধেন্দু সিং বলেছেন, হঠাৎ বিকট শব্দ শুনে দোকান থেকে বেরিয়ে এসে দেখি একটি বালির গাড়ি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দুজন। পরে পুলিশ এসে ট্রাকটি নিয়ে যায়।

তমলুক নিমতৌদি উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্ত বলেন, প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের সংগঠনের একটি সাংস্কৃতিক দল রয়েছে। দীনেশ ও প্রশান্ত সেই দলের সদস্য। গতকাল (বুধবার) তাঁরা ভগবানপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। সেইসময় বালি বোঝাই ট্রাকের চাপায় মৃত্যু হয় দিনেশের।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top