নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে ত্যাজী এনেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা৷ বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচারের অঙ্গ হিসাবে ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত নিজ বিধানসভার ১৩ নং ওয়ার্ডের ১৭ নাম্বার বুথ মোল্লা পাড়া এলাকায় প্রচার চালান৷ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালান তিনি৷ কোথাও মিষ্টি মুখ , আবার কোথাও ফুল দিয়ে প্রার্থীকে স্বাগত জানান বাসিন্দারা৷ জন সম্পর্কে বেড়িয়ে দারুন সাড়া পাচ্ছেন বলে জানান প্রার্থী পাপিয়া দত্ত৷ মাতৃশক্তির স্নেহ মমতায় তিনি ধন্য বলে জানান৷ বড় ব্যবধানে এই কেন্দ্রে বিজেপি জয়ী হবে৷ দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটবে৷ ৬ আগরতলার বাসিন্দারা বর্তমান বিধায়কের কাছে প্রশ্ণ করছে কায়েমি স্বার্থে তাঁর এই রাজনিতি আর কতদিন করবেন৷ বিজেপি উন্নয়নের নিরিখে ভোট চায় বলে জানান পাপিয়া দত্ত৷

৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি প্রচার
Tags:


















