News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টিতেও শতরান গিলের
Image

টি-টোয়েন্টিতেও শতরান গিলের

আমদাবাদ, ১ ফেব্রুয়ারি (হি. স.) : মাইলফলকে শুভমন গিল। এবার টি-টোয়েন্টিতেও শতরান ।মাত্র ৫৪ বলে শতরান পূর্ণ করেন শুভমন গিল । ফলে এ বার সব ফরম্য়াটেই সেঞ্চুরি পূর্ণ হল গিলের।

এ বছরই টি-টোয়েন্টি ফরম্য়াটে দেশের হয়ে অভিষেক হয়েছে। এর আগের পাঁচ ম্যাচে সর্বাধিক স্কোর ছিল ৪৬। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে দুই ওপেনার ঈশান কিষাণ এবং শুভমন গিলের পারফরম্য়ান্স হতাশ করছিল টিম ম্য়ানেজমেন্টকে। এ বছর ওয়ান ডে ফরম্য়াটে স্বপ্নের ছন্দে রয়েছেন শুভমন। এ বার সব ফরম্য়াটেই সেঞ্চুরি পূর্ণ হল শুভমন গিলের। ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ১৮তম ওভারের প্রথম বলে ফার্গুসনকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন। শেষ পর্যন্ত শুভমন গিল ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ৭টি ছক্কা মারেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top