News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : বাজেটকে হতাশাজনক বলছেন বিরোধী নেতারা
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : বাজেটকে হতাশাজনক বলছেন বিরোধী নেতারা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় বাজেটকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন কংগ্রেস, সপা এবং আরজেডি নেতারা। বিরোধী নেতারা বলেন, মোদী সরকার অতীতেও এই ধরনের ঘোষণা করেছে, কিন্তু সাধারণ মানুষ তাতে লাভবান হয়নি।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। এতে মূল্যস্ফীতি কমানো এবং ক্রমবর্ধমান বেকারত্ব রোধ করার কিছু নেই। এবারের বাজেটে শুধু আকর্ষণীয় ঘোষণা করা হয়েছে। মোদী সরকার এর আগেও এই ধরনের ঘোষণা করেছে কিন্তু সাধারণ মানুষ এর সুফল পায়নি।
আরজেডি-র রাজ্যসভার সদস্য মনোজ ঝা বলেন, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কর্মসংস্থান নিয়ে গোল গোল আলোচনা করেছেন, কিন্তু যুবক, কৃষক ইত্যাদির জন্য কিছুই নেই। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বাজেটে কিছু জিনিস ভাল তবে মনরেগার কোনও উল্লেখ করা হয়নি। শ্রমিকদের জন্য সরকার কী করতে যাচ্ছে তা বলা উচিত ছিল। বেকারত্ব, মূল্যস্ফীতির কথাও এ বাজেটে বলা হয়নি।

সপা সাংসদ ডিম্পল যাদব বলেন, এটি সম্পূর্ণ নির্বাচনী বাজেট। এতে কৃষকদের কিছু নেই। কৃষকরা বাজেটে কিছু পাবেন বলে আশা করলেও হতাশ হয়েছেন। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি গ্রামে বাস করলেও বাজেটে তাদের জন্য কিছুই নেই।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top