News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে সড়ক দুর্ঘটনায় মৃত এক মোপেড আরোহী
Image

আসানসোলে সড়ক দুর্ঘটনায় মৃত এক মোপেড আরোহী

বর্ধমান, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার আওতাধীন গোপালপুর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মিহির রায় (৫০) তার মোপেডে চড়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয়। পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং আরও তদন্ত চলছে।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তিনি জিটি রোড পার হওয়ার সময় মোপেড রাস্তার মাঝখানে এলে আচমকা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। ধাক্কায় প্রায় ১৫ ফুট উঁচু উঠে ছিটকে পড়েন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি আসানসোল দক্ষিণ থানা এলাকার নরসমুদা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top