News Flash

Image

ডিফু এবং লাহরিজানে ১.৩০৪ কেজি হেরোইন উদ্ধার, গ্রেফতার তিন

ডিফু (অসম), ১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে আজ বুধবার ১ কেজি ৩০৪ গ্ৰাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে আজ সকালে ডিফু স্টেশনে আপ অবধ আসাম এক্সেপ্রেসে অভিযান চালিয়ে পুলিশ হেরোইনগুলি উদ্ধার করার পাশাপাশি রাজস্থানের বাসিন্দা চন্দ্ৰশেখর সেন এবং ধীরাজ সলাংদি নামের দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

সাধারণত ডাউন ট্রেনগুলি থেকে এর আগে বেশিরভাগ সময় হেরোইন বা অন্য ড্ৰাগস পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে। কিন্তু বুধবার একটি আপ ট্রেন থেকে বৃহৎ পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করার ঘটনা নতুন উৎসের সন্ধান দেবে বলে পুলিশ আশা করছে৷

অন্যদিকে লাহরিজানে নিয়মিত তল্লাশি চালিয়ে একটি টাটা ডিআই গাড়িথেকে উদ্ধার হয়েছে ৩০৪ গ্ৰাম ড্ৰাগস৷ এই ঘটনায় টাটা ডিআই-এর চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বোকাজানের এসডিপিও জন দাস এবং ডিফু সদর ডিএসপি নাহিদ করিশ্মার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই ড্ৰাগসগুলি উদ্ধার করেছে৷ বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কনকুমার নাথ এই খবর জানিয়েছেন।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top