News Flash

Posts of - December 5, 2021

Mayank : ওয়াংখেড়েতে সুনীল গাওস্করের রেকর্ড স্পর্শ করলেন ময়াঙ্ক

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাওস্করের রেকর্ড ছুঁলেন ময়াঙ্ক আগরওয়াল। গড়লেন এক বিরল রেকর্ড। ওয়াংখেড়েতে তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে পরপর দু ইনিংসে অর্ধশতানের বেশি স্কোর করলেন ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করলেন ময়াঙ্ক। প্রথম ইনিংসে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর হাত ধরেই ভারত টপকেছিল ৩০০ রানের গন্ডি। দ্বিতীয় ইনিংসে ময়াঙ্কের চোখ ছিল ফের একটা শতরানের। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার নজির গড়ার লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ৬২ রানেই থামতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। সপ্তম ভারতীয় হিসাবে পরপর দু ইনিংসে শতরান করার রেকর্ড গড়তে পারেননি ঠিকই। কিন্তু সুনীল গাওস্করের তালিকায় নিজের নাম তুলে ফেললেন ঠিকই। ১৯৭৮ সালে ওয়াংখেড়েতেই সুনীল গাওস্কর করেছিলেন ২০৫ ও ৭৩ রান। তাদের এলিট তালিকায় নতুন নাম এখন ময়াঙ্ক আগরওয়াল।

ByByadmin Dec 5, 2021

Campaign : প্রচারে সিপিএম প্রার্থী নন্দিতা রায়

কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : রাজনৈতিক দল গুলো বর্তমানে ব্যস্ত পুরসভার ভোট নিয়ে । হাতে আর অল্প সময় । কারণ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে পুরভোট । প্রতিদিনই প্রচার সারছে রাজনৈতিক দলগুলো । সেই তালিকা থেকে বাদ নেই সিপিএম প্রার্থী নন্দিতা রায়ও । রবিবার বৃষ্টি উপেক্ষা করেই প্রচারে নন্দিতা রায় । বিধানসভা ভোট শেষ হতেই রাজনৈতিক দলগুলোর নজর পুরভোটে । ১৯ ডিসেম্বর পুরভোটের আগে জোর কদমে প্রার্থীরা চালাচ্ছে প্রচার । এরই মাঝে রবিবার ছুটির দিন বৃষ্টিকে তুরি মেরে উড়িয়ে প্রচারে সিপিএম প্রার্থী নন্দিতা রায় । ১০৩ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি । এদিন প্রচারে নন্দিতা রায় বলেন, ”ভোটভিক্ষা নয় কুশল বিনিময় । আগামীতে ভাল থাকার শুভেচ্ছা । সহ-নাগরিকদের কাউন্সিলর নয় কাছের মানুষ ” ।

ByByadmin Dec 5, 2021

Prime Minister : ৭ ডিসেম্বর গোরক্ষপুরে আসছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি মোদীর

গোরক্ষপুর, ৫ ডিসেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর, মঙ্গলবার উত্তর প্রদেশের গোরক্ষপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন গোরক্ষপুরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও। এছাড়াও এইমস-গোরক্ষপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি সম্পর্কে রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আগামী ৭ ডিসেম্বর গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এইমস-গোরক্ষপুর তৈরি রয়েছে, সেটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।” উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে যোগী বলেছেন, পূর্বতন সরকারগুলি রাজ্যের এই অঞ্চলের উন্নয়নে কাজ করেনি।

ByByadmin Dec 5, 2021

Visibility : দৃশ্যমানতা একেবারে তলানিতে, দূষণ-মুক্ত হচ্ছেই না দিল্লি-এনসিআর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণ ও ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য রবিবার একেবারে তলানিতে পৌঁছে যায় দিল্লির দৃশ্যমানতা। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাসকষ্ট তো রয়েছেই। রবিবার সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল রাজঘাট থেকে দিল্লির সরাই কালে খান এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, পারদ- পতন হতেই শীত শীত অনুভূত হয়েছে দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল দিল্লির আকাশ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ৩০৫, যা খুবই খারাপ। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। ফরিদাবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৬, গাজিয়াবাদে ২৮৮, গুরগাঁওতে ১৭৪ ও নয়ডাতে ২৭৩। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর।

ByByadmin Dec 5, 2021
Image Not Found

Sindhu : ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ হল না সিন্ধুর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স): টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর এই প্রথমবার ফের পদক জয়ের সুযোগ এসেছিল পিভি সিন্ধুর সামনে। কিন্তু পারলেন না। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ার অ্যান সেওংয়ের কাছে স্ট্রেট গেমে হারলেন তিনি। টোকিও অলিম্পিকে পদক জয়ের পর বেশ কয়েকদিন ব্যাডমিন্টন কোর্ট থেকে বিরতি নিয়েছিলেন সিন্ধু। কিন্তু কোর্টে ফেরার পর থেকেই সাফল্য হাতছাড়া তাঁর। একের পর এক প্রতিযোগিতায় কখনও কোয়ার্টার ফাইনালে তো কখনও সেমিফাইনালে পৌঁছেও শূন্য হাতেই ফিরতে হয়েছে হায়দারাবদী তরুণীকে। বছরের শেষে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরে নেমেচিলেন পুরসালা ভেঙ্কটাইয়া সিন্ধু। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী একানে ইয়ামাগুচিকে সেমিফাইনালের দীর্ঘ লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। সেই থেকেই সিন্ধুর সোনা জয়ের আশা জেগেছিল সকলের মনে। কিন্তু ফাইনালের মঞ্চে যেন সেই লড়াইটাই করতে পারলেন না সিন্ধু। দক্ষিণ কোরিয়ার তরুণ তারকার কাছে ১৬-২১, ১২-২১ গেমে হেরে গেলেন সিন্ধু। লড়াই করার কোনও সুযোগই এদিনের ম্যাচে পাননি তিনি। শুরু থেকেই এগিয়েছিলেন কোরিয়ার সেওয়ং। ম্যাচের দখল একবারও নিতে পারেননি সিন্ধু। বছরের শেষে সোনার পদক গলায় তোলার ইচ্ছা থাকলেও, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের তারকা শাটলারকে।

ByByadmin Dec 5, 2021

Yogi Adityanath : অসম্ভবকে সম্ভব করে তুলেছেন প্রধানমন্ত্রী মোদী : যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ ডিসেম্বর (হি.স.): অসম্ভবকে সম্ভব করে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এমনটাই বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর কথায়, বিরোধীদের কাছে যা অসম্ভব ছিল, তা সম্ভব করে তুলেছেন প্রধানমন্ত্রী। যোগী জানিয়েছেন, অভূতপূর্ব উন্নয়নের জন্য স্বর্ণাক্ষরে রচিত থাকবে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের নাম। রবিবার গোরক্ষনাথ মন্দিরে সাংবাদিক সম্মেলন করেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর গোরক্ষপুর আসবেন প্রধানমন্ত্রী। ওই দিন ১০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে রয়েছে ফার্টিলাইজার ফ্যাক্টরি ও গোরক্ষপুর এইমস। যোগী জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের স্বপ্নপূরণ করতে ৭ ডিসেম্বর আসছেন প্রধানমন্ত্রী। পূর্বতন সরকার এই অঞ্চলকে সর্বদা উপেক্ষাই করেছে।

ByByadmin Dec 5, 2021
Scroll to Top