News Flash

  • Home
  • Uncategorized
  • BCCI : আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের
Image

BCCI : আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স): ফের আইপিএলের সঙ্গে জড়িয়ে গেল বেটিং বিতর্ক। আইপিএলের নয়া আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা যে সংস্থার হাতে গিয়েছে সেই সিভিসি ক্যাপিটাল একাধিক বেটিং সংস্থার সঙ্গে যুক্ত। একাধিক বেটিং সংস্থায় বিপুল বিনিয়োগ রয়েছে তাঁদের। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ নিয়ে গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। শেষমেশ বিসিসিআই সিভিসি ক্যাপিটালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।

৫৬২৫ কোটি টাকার বিনিময়ে আইপিএলের নতুন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। সিভিসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। ১৯৮১ সালে তৈরি হয় এই ঋণদানকারী সংস্থা। ইউরোপের লুক্সেমবার্গের সংস্থা এটি। এখন তাদের প্রধান দফতর লন্ডনে। বিশ্বের ৭৩টি সংস্থায় বিনিয়োগ রয়েছে সিভিসির। এর আগেও একাধিক খেলার সঙ্গে যুক্ত ছিল তারা। এর আগে ফর্মুলা ওয়ান এবং ভলিবলে বিনিয়োগ করেছে তাঁরা। এমনকী, লা লিগার একটি ক্লাবেও এই সংস্থার মালিকানা আছে বলে সূত্রের দাবি। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদির দাবি, এই সিভিসি ক্যাপিটাল ইউরোপের একাধিক বেটিং সংস্থায় বিনিয়োগ করে রেখেছে। তিনি প্রশ্ন তুলেছেন, সরাসরি বেটিংয়ের সঙ্গে যুক্ত একটি সংস্থা কীভাবে আইপিএল দলের মালিকানা পেল।

যদিও বোর্ডের অন্দরের সূত্রের খবর, এই কমিটি গঠন নেহাতই আনুষ্ঠানিকতা। সিভিসি ক্যাপিটাল দল কেনায় বিসিসিআইয়ের কোনও নিয়ম লঙ্ঘিত হয়নি। এবং আহেমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে দ্রুত ক্লিনচিট দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে ঘোষণা করা হবে আইপিএলের আগামী মরশুমের নিলামের দিনক্ষণও।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top