News Flash

Posts of - December 5, 2021

Vote : প্রচারে শশী পাঁজার মেয়ে তৃণমূল প্রার্থী পুজা

কলকাতা,৫ ডিসেম্বর (হি. স.): আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । পুরভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো । এরই মাঝে রবিবার বৃষ্টি উপেক্ষা করে প্রচারে তৃণমূল প্রার্থী পুজা পাঁজা । পুরভোটের প্রার্থী তালিকায় এবার চমক রেখেছে তৃণমূল । এবার পুরভোটে নয়া মুখের ঝড় । পুরভোটের প্রার্থী এবার শশী পাঁজার মেয়ে। ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে । একুশের বিধানসভা ভোট শেষ হতেই বর্তমানে পাখির চোখ পুরভোটের দিকে । কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট ১৯ ডিসেম্বর । সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ । শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়া । ১ ডিসেম্বরের মনোনয়ন জমা দেওয়ার শেষে ২ ডিসেম্বর থেকে স্ক্রুটিনি শুরু হয় । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর । পুরভোটের আগে তাই প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো । সেই তালিকা থেকে বাদ নেই মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজাও । পুরসভার ৮ নম্বর নিজের ওয়ার্ডে এদিন প্রচার সারেন প্রার্থী পূজা পাঁজা । অজিত পাঁজার নাতনি, শশী পাঁজার মেয়ে পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার ভোটের ময়দানে । নিজের ওয়ার্ডে এদিন বৃষ্টি উপেক্ষা করে প্রচার সারেন রাজ্যের মন্ত্রী মেয়ে ।

ByByadmin Dec 5, 2021

BCCI : আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স): ফের আইপিএলের সঙ্গে জড়িয়ে গেল বেটিং বিতর্ক। আইপিএলের নয়া আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা যে সংস্থার হাতে গিয়েছে সেই সিভিসি ক্যাপিটাল একাধিক বেটিং সংস্থার সঙ্গে যুক্ত। একাধিক বেটিং সংস্থায় বিপুল বিনিয়োগ রয়েছে তাঁদের। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ নিয়ে গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। শেষমেশ বিসিসিআই সিভিসি ক্যাপিটালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। ৫৬২৫ কোটি টাকার বিনিময়ে আইপিএলের নতুন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। সিভিসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। ১৯৮১ সালে তৈরি হয় এই ঋণদানকারী সংস্থা। ইউরোপের লুক্সেমবার্গের সংস্থা এটি। এখন তাদের প্রধান দফতর লন্ডনে। বিশ্বের ৭৩টি সংস্থায় বিনিয়োগ রয়েছে সিভিসির। এর আগেও একাধিক খেলার সঙ্গে যুক্ত ছিল তারা। এর আগে ফর্মুলা ওয়ান এবং ভলিবলে বিনিয়োগ করেছে তাঁরা। এমনকী, লা লিগার একটি ক্লাবেও এই সংস্থার মালিকানা আছে বলে সূত্রের দাবি। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদির দাবি, এই সিভিসি ক্যাপিটাল ইউরোপের একাধিক বেটিং সংস্থায় বিনিয়োগ করে রেখেছে। তিনি প্রশ্ন তুলেছেন, সরাসরি বেটিংয়ের সঙ্গে যুক্ত একটি সংস্থা কীভাবে আইপিএল দলের মালিকানা পেল। যদিও বোর্ডের অন্দরের সূত্রের খবর, এই কমিটি গঠন নেহাতই আনুষ্ঠানিকতা। সিভিসি ক্যাপিটাল দল কেনায় বিসিসিআইয়ের কোনও নিয়ম লঙ্ঘিত হয়নি। এবং আহেমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে দ্রুত ক্লিনচিট দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে ঘোষণা করা হবে আইপিএলের আগামী মরশুমের নিলামের দিনক্ষণও।

ByByadmin Dec 5, 2021

Rahul Gandhi : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! নাগাল্যান্ডের ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.):”ভুলবশত’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে ১২ জন গ্রামবাসী। নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তুলে রাহুল রবিবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! সরকারের কাছ থেকে সত্যিকারের জবাব চেয়েছেন রাহুল। তিনি টুইট করে লিখেছেন, “আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।” সূত্রের খবর, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার তাদের খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলি উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সত্যিকারের জবাব চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “এটা হৃদয় বিদারক।প্রকৃত জবাব দিতে হবে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।”

ByByadmin Dec 5, 2021

Big lead : বড় লিডের পথে ভারত কোহলিরা, লাঞ্চের পর ৫০১ রানের লিড

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দারুণ জমিতে ভারতীয় দল। এখন দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৫০১ রানে। এই ইনিংসে এখনও পর্যন্ত ৭ উইকেটে ২৭৬ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। ৪৭ রান করেন অপর ওপেনার চেতেশ্বর পূজারা। আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম ইনিংসে তিনি একাই ভারতের ১০টি উইকেট নেন। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়েছিল। আজ সকালে প্রথমে আউট হন ময়ঙ্ক। তিনি ১০৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। পূজারার ৯৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা।

ByByadmin Dec 5, 2021
Image Not Found

Indonesia : ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত্যু বেড়ে ১৩, গৃহহীন শতাধিক পরিবার

জাকার্তা, ৫ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যখন হয়েছেন কমপক্ষে ৫৭ জন। গৃহহীন শতাধিক পরিবার, প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে ভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। শুরু হয় আতঙ্কের প্রহর। কয়েক হাজার মানুষজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ”এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আরও অনেক মরদেহ দেখেছেন।”” অগ্ন্যুৎপাতের ছাইয়ে পূর্ব জাভা প্রদেশের লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম ঢাকা পড়েছে। গতরাতে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ByByadmin Dec 5, 2021

Mountains : সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, কাশ্মীর ও লাদাখ কাঁপছে ঠাণ্ডায়

শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো রবিবার জম্মু ও কাশ্মীরের সমতল ভিজল বৃষ্টিতে। তুষারপাত হল কাশ্মীরের পাহাড়। শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। রবিবার তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে পহেলগাম-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রাস-কার্গিলে রবিবার হালকা তুষারপাত হয়েছে, তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়েও। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.৪ ডিগ্রি, লাদাখের দ্রাস শহরে মাইনাস ৫.১ ডিগ্রি, লেহ-তেমাইনাস ৩.৬ ডিগ্রি।

ByByadmin Dec 5, 2021
Scroll to Top