News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রেমিকার বিরুদ্ধে চিঠি লিখে আত্মঘাতী যুবক
Image

প্রেমিকার বিরুদ্ধে চিঠি লিখে আত্মঘাতী যুবক

আগরতলা, ২৭ এপ্রিল : প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিষপান করে আত্মঘাতী এক যুবক। ওই প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত যুবকের বাবা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুরের একটি যুবতীর সাথে আগরতলা চারিপাড়া এলাকার বাসিন্দা চয়ন আচার্যের দীর্ঘদিনের প্রেম ছিল। কিন্তু প্রায়ই দুইজনের মধ্যে ঝগড়া হট বলে জনিয়েছেন মৃতের পিতা।গত মঙ্গলবার প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিষপান করে ওই যুবক। পরিবারের সদ্যসরা ঘটনাটি জানতে পেরে সাথে সাথে তাঁকে জিবিপি হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় আজ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।যুবকের মৃত্যুতে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা।

মৃতের বাবা জানিয়েছেন, মৃত্যুর ১০ মিনিট আগে নিজের মৃত্যুর জন্য দায়ী প্রেমিকাকে দায়ী করে চিঠি লিখে জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই নাকি উদয়পুরের যুবতীর সাথে তার সম্পর্ক ছিল।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top