News Flash

Image

পথ দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

আগরতলা, ২৭ এপ্রিল: খয়েরপুর আমতলী বাইপাসে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম নিতিশ দেবনাথ। তাকে আশঙ্কাজজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার বিবরণে জানা যায়, খয়েরপুর থেকে নীতিশ দেবনাথ নামে ওই যুবক বাইক নিয়ে বাইপাস ধরে আমতলী দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুত বেগে বাইক নিয়ে আসা অপর এক যুবক নিতিশের বাইকে  সরাসরি ধাক্কা দেয়। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে নিতিশ দেবনাথ নামে ওই যুবক গুরুতর অভাবে আহত হয়। বিপরীত দিক থেকে আসা অপর বাইকের যুবকও  অল্প বিস্তর আহত হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় লোকজনরা ছুটে আসেন এবং আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, খয়েরপুর আমতলী বাইপাসে বাইক এবং যানবাহন অত্যন্ত দ্রুত বেগে চলাচল করে। যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের ব্যবস্থা নেই বললেই চলে। ফলে দ্রুতগামী বাইক ও যানবাহন গুলি প্রায়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ছে। বাইপাস রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ট্রাফিক পুলিশ ও পুলিশের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top