News Flash

  • Home
  • Uncategorized
  • Big lead : বড় লিডের পথে ভারত কোহলিরা, লাঞ্চের পর ৫০১ রানের লিড
Image

Big lead : বড় লিডের পথে ভারত কোহলিরা, লাঞ্চের পর ৫০১ রানের লিড

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দারুণ জমিতে ভারতীয় দল। এখন দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৫০১ রানে। এই ইনিংসে এখনও পর্যন্ত ৭ উইকেটে ২৭৬ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। ৪৭ রান করেন অপর ওপেনার চেতেশ্বর পূজারা।

আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম ইনিংসে তিনি একাই ভারতের ১০টি উইকেট নেন। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল।

গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়েছিল। আজ সকালে প্রথমে আউট হন ময়ঙ্ক। তিনি ১০৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। পূজারার ৯৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top