News Flash

  • Home
  • খেলা
  • ৯০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছেন যোগীজি ও তাঁর টিম : অমিত শাহ
Image

৯০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছেন যোগীজি ও তাঁর টিম : অমিত শাহ

লখনউ, ২৯ অক্টোবর (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ২০১৭ সালের নির্বাচনী ইস্তেহারের ৯০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছেন যোগীজি এবং তাঁর টিম। শুক্রবার লখনউতে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আমার পরিবার-বিজেপি পরিবার’ সদস্যতা অভিযানের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অমিত শাহ এদিন যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেছেন, “আমি গর্ব করে বলতে পারি, যোগীজি এবং তাঁর টিম আমাদের ২০১৭ সালের নির্বাচনী ইস্তেহারের ৯০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছে। আমি যোগীজিকে বলতে চাই, আগামী কয়েক মাসের মধ্যে ১০০ শতাংশ লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকুন, যাতে মানুষের বিশ্বাস হয় বিজেপি যা বলবে তাই পূরণ করে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “যাঁরা বিগত ৫ বছর ধরে বাড়িতে বসে ছিল, তাঁরা ভাবছে তাঁদের সরকার হবে। আমি চাই অখিলেশ যাদব উত্তর প্রদেশের জনগণকে বলুক তিনি কতদিন বিদেশে ছিলেন। কোভিড, বন্যার সময় তিনি কোথায় ছিলেন। তাঁরা শুধুমাত্র পরিবারের জন্যই কাজ করেছে।” অমিত শাহ আরও বলেছেন, “বহু বছর ধরে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির খেলা হয়েছে এবং উত্তর প্রদেশকে ধ্বংস করেছে.. উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে আমার রক্ত ​​ফুটে উঠত… বর্তমানে কোনও বাহুবলী নেই। এই পরিবর্তন বিজেপি সরকারের জন্য।”

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top