News Flash

  • Home
  • Uncategorized
  • Thief was arrested : অ্যাম্বুলেন্স থেকে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার সময় আটক চোর
Image

Thief was arrested : অ্যাম্বুলেন্স থেকে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার সময় আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ প্রকাশ্য দিবালোকে বুধবার বিশালগড় হাসপাতালে অ্যাম্বুলেন্স থেকে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার সময় এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এক কুখ্যাত চোর আটক৷ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম নিয়ে পালিয়ে যাবার সময় হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের চোখে পড়ে৷পরবর্তী সময়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে থাকা বেসরকারি নিরাপত্তাকর্মীদের খবর পাঠায়৷ তারা চারিদিকে বেরিকেড দিয়ে সেই চোরকে আটক করে৷ জানা যায় ,কিছুদিন পরপর বিভিন্ন সরঞ্জাম হাসপাতালের ভেতর এবং বাহির থেকে চুরি হচ্ছে৷ কিন্তু হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও কাউকে আটক করতে পারেনি৷ বুধবার দুপুর ১টা নাগাদ হাসপাতাল থেকে হাসপাতালের এম্বুলেন্স গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং হাসপাতাল থাকা এ সি কাবার নিয়ে পালিয়ে যাবার সময় হাতেনাতে আটক করা হয় চোরকে৷ পরবর্তী সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে থানায় নিয়ে যায়৷ জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে৷ আটক চুরের বিরুদ্ধে বিশালগড় থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top