কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবার কলকাতায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করল। ভারত পেট্রোলিয়ামের এদিনের ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা। পেট্রোলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। নিত্যদিন জ্বালানির ঊর্ধ্বমুখী দামে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।কলকাতাতেও লিটারপ্রতি ১০০ টাকা পেরিয়ে গেল ডিজেলের দাম। । দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যের রাজধানীতেই। আন্তর্জাতিক বাজারে এক বছরে দ্বিগুণ হয়েছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। যা আগের দিনের থেকে ৩২ পয়সা বেশি। আর ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ১৪ পয়সা। যা আগের দিনের থেকে বেড়েছে ৩৬ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৮ টাকা ২৯ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৭.২ টাকা। এই দুটি মুল্যই বেড়েছে ৩৫ পয়সা করে। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রল ও ডিজেলের মূল্য। বৃহস্পতিবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১৪ টাকা ১৪ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০৫ টাকা ১২ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩৫ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০৫ টাকা ১৩ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ১০১ টাকা ২৫ পয়সা লিটার দরে। এই মুহূর্তে পেট্রল-ডিজেলের দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে লিটারপ্রতি পেট্রল পেরিয়েছে ১২০ টাকার গণ্ডি। ডিজেল পেরিয়েছে ১১১ টাকার গণ্ডি।

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, পকেটে টান সাধারণ মানুষের
Tags:
Releated Posts
স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…


















