News Flash

  • Home
  • Uncategorized
  • Mischief attack : কুলাইয়ে মৃৎশিল্পীর স্টুডিওতে দুসৃকতিদের হানা, ব্যাপক ভাঙচুর
Image

Mischief attack : কুলাইয়ে মৃৎশিল্পীর স্টুডিওতে দুসৃকতিদের হানা, ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ধলাই জেলার কুলাই বাজারে এক মৃৎশিল্পীর স্টুডিওতে হানা দিয়ে দুটি কালী প্রতিমা ভেঙ্গে দিয়েছে দুসৃকতিকারীরা৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এর পেছনে একটি দুষ্ট চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন মৃৎশিল্পী সুভাষ পাল৷ আসন্ন কালীপূজাকে কেন্দ্র করে মৃৎশিল্পীরা কালী প্রতিমা তৈরীতে ব্যস্ত৷


কিন্তু কুলাই বাজার সংলগ্ণ সুভাষ পাল এর মূর্তির দোকানে মঙ্গলবার রাতে কে বা কারা উনার তৈরী দুইটি কালী প্রতিমার হাত ভেঙ্গে দেয়৷ যার ফলে নতুন করে ওই দুটি প্রতিমাকে আবার তৈরি করতে হচ্ছে উনার৷ উনি জানান গত বছরও উনার তৈরি করা কিছু কালী প্রতিমা এভাবেই ভেঙে দেয় কে বা কারা৷ লাগাতার দু’’বছর এ ধরনের ঘটনায় উনি অনেকটাই উদ্বিগ্ণ ও হতাশ৷ মৃৎশিল্পী সুভাষ পাল জানান ,হয়তো কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে উনার তৈরি করা দুইটি প্রতিমা ভেঙে দিয়েছে৷বুধবার সকালে যখন উনি উনার দোকানে প্রতিমা তৈরি করতে আসেন এসেই দোকানের বারান্দায় কালী প্রতিমার ভগ্ণদশা দেখে হতাশ হয়ে পড়েন৷প্রতিমাগুলো কে ভেঙ্গেছে এবিষয়ে তিনি কাউকে এখনো চিহ্ণিত করতে পারেননি বলে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top