News Flash

  • Home
  • Uncategorized
  • একগুচ্ছ কর্মসূচী নিয়ে বৃহস্পতিবারই গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

একগুচ্ছ কর্মসূচী নিয়ে বৃহস্পতিবারই গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : একগুচ্ছ কর্মসূচী নিয়ে বৃহস্পতিবারই গোয়ায় যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন প্রসারের লক্ষ্যেই এই সফর, জানালেন তৃণমূলের তাপস রায়। অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ গোয়ায় সমুদ্রের হাওয়া খেতেন যাচ্ছেন মমতা।

লক্ষ্য ২০২৪ লোকসভা ভোট। এবারের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের চালিকাশক্তি নিজের হাতেই রাখতে চান মমতা। আর তাই সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলকে আরও প্রাসঙ্গিক করে তুলতে তৎপর তিনি। ত্রিপুরার পর এবার গোয়াতে সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল। দলে যোগ দিয়েছেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো। সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব আরও জোরদার করতে গোয়া বিধানসভা নির্বাচনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে জোড়াফুল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের গোয়া সফরের থেকেই তা স্পষ্ট। বৃহস্পতিবার বিকেলেই গোয়ায় পৌঁছে যাওয়ার কথা মমতার।

রাজনৈতিক দিক থেকে দেখলে মমতার জন্য ত্রিপুরার থেকেই কঠিন লড়াই গোয়ায়। ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। বাংলার রাজনৈতিক গতিবিধি সম্পর্কেও ত্রিপুরার একটি বড় অংশের আমজনতা যথেষ্টই ওয়াকিবহাল। তার উপর ভাষাগত একটা সুবিধা তো রয়েছেই ত্রিপুরাতে। কিন্তু গোয়ায় পায়ের তলায় মাটি পেতে গেলে, কাজটা এতটা সহজ হবে না মমতার জন্য। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, প্রথমত ভাষাগত একটি ব্যবধান, তার উপর গোয়ায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনলেও তৃণমূলের অন্যান্য নেতারা, যাঁরা প্রায়ই গোয়ায় উড়ে যাচ্ছেন, তাঁদের কতটা চেনেন, তা নিয়ে একটি সন্দেহের অবকাশ থেকেই যায়। আর এই পরিস্থিতিতেই আজ সৈকত শহরে জোড়াফুলের অস্তিত্ব আরও জোরদার করতে যাচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top