News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
Image

আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এক আলোচনা সভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, নেতা শংকর প্রসাদ দত্ত, মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা সংগঠনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষায় সিআইটিইউ-এর ভূমিকার কথা উল্লেখ করেন।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কংগ্রেস সরকারের আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে বৃহৎ পুঁজিপতি ও শিল্পপতিদের স্বার্থ রক্ষার লক্ষ্যে একাধিক নীতি গ্রহণ করা হচ্ছে, যার ফলে শ্রমজীবী মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন জোরদার করার বার্তা দেওয়া হয় সভা থেকে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

Releated Posts

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। তবে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top