News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী
Image

নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফলে আজ রাজ্যের অসংখ্য মহিলা বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হয়েছেন। শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মী সম্মেলনে এই কথা বলেন রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্মেলনে উপস্থিত মহিলা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, নারীদের আর্থিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। স্বনির্ভর গোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোগ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকারের আন্তরিক উদ্যোগের ফলে রাজ্যের বহু মা-বোন আজ নিজস্ব কর্মসংস্থান গড়ে তুলে পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করতে সক্ষম হয়েছেন। নারী ক্ষমতায়নের এই ধারা আগামী দিনেও আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিনের সম্মেলনে মহিলাদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহের প্রশংসা করে সুশান্ত চৌধুরী বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনমুখী নীতির প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মহিলা কর্মীদের সক্রিয় অংশগ্রহণই তার অন্যতম প্রমাণ।

সম্মেলনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী দিনে নারী নেতৃত্বের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে মহিলা মোর্চার নেত্রী ও কর্মীসহ দলের একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন।

Releated Posts

আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…

ByByReshmi Debnath May 30, 2026

বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…

ByByReshmi Debnath May 30, 2026

আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…

ByByReshmi Debnath May 30, 2026

ইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে ধর্মনগরে সিপিআই(এম)-এর তীব্র প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ মে : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশির ঘটনাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top