News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই
Image

আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি বলেরো গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আমবাসা থেকে আগরতলাগামী একটি বলেরো গাড়ি দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্কুটির চালক ও পিছনে থাকা এক মহিলা যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাদের ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত বলেরো ও স্কুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বলেরো গাড়ির চালকের ভূমিকা এবং দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে ছিলেন কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

এই ঘটনার পর ফের একবার ৮ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল এবং সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের এই অংশে প্রায়শই দুর্ঘটনা ঘটে। ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top