News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক
Image

সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক

সাব্রুম, ৩০ মে: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এক গৃহবধূ। আজ সন্ধ্যায় শহরের পুরাতন অফিস টিলা এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন শুক্লা দেবী। পরে তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, মৃতা শুক্লা দেবী সাব্রুমের সুপরিচিত বিজ্ঞান শিক্ষক সুনীল দেবনাথের স্ত্রী। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ পুরাতন অফিস টিলা এলাকার মৃদুল শীলের বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় টিআর-০৮- ১২৩৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটির মূল চালক নয়, বরং সহকারী চালক গাড়িটি চালাচ্ছিলেন। সংঘর্ষের ফলে শুক্লা দেবী গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় যুবকরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান।
রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তী ভৌমিক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলেও চিকিৎসক জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে। পাশাপাশি বাসের সহকারী চালক খোকন ত্রিপুরাকেও পুলিশ আটক করেছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে সাব্রুম শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিশিষ্ট শিক্ষক সুনীল দেবনাথের স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ, সংস্থার তিন কর্ণধারের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

আগরতলা, ৩০ মে : সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড…

ByByTaniya Chakraborty May 30, 2026

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ, বাংলাদেশের পাশে থাকার বার্তা ভারতের

নয়াদিল্লি, ৩০ মে : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক…

ByByTaniya Chakraborty May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top