News Flash

  • Home
  • বাণিজ্য
  • ক্রমশ উর্ধ্বমুখী সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, ১৫৬ জন
Image

ক্রমশ উর্ধ্বমুখী সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, ১৫৬ জন

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.) : ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা । বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬, ১৫৬ জন। বুধবারের তুলনায় বৃদ্ধির হার ২০ শতাংশ। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যাও।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, বুধবার, ২৭ অক্টোবর সকাল আটটা থেকে বৃহস্পতিবার, ২৮ অক্টোবর সকাল আটটা পর্যন্ত করোনার বলি ৭৩৩জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জন। সংক্রমণ সামান্য বাড়লেও অবশ্য দেশের সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। পাশাপাশি নিম্নমুখী করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯ জন। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৯৫ জন। কোভিড রুখতে ১০০ কোটি ডোজের লক্ষ্যে পৌঁছানোর পরও রেকর্ড গতিতেই চলছে টিকাকরণ। ইতিমধ্যে দেশে ১০৪ কোটি ৫ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে ৪৯ লক্ষ মানুষ টিকা পেয়েছেন গত ২৪ ঘন্টাতেই।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top