News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়
Image

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হলেন নয় বনমালীপুর বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র রায়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্য সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন।

সাংবাদিক সম্মেলনে গোপাল চন্দ্র রায় বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতি বছর ৫০ হাজার বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে রাজ্যে বেকার সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

তিনি অভিযোগ করেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়ে সরকার পরোক্ষভাবে তাদের নেশার জগতে ঠেলে দিচ্ছে। রাজ্যে নেশা কারবার বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘটনায়ও তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। তার দাবি, এই সিদ্ধান্তে বহু চাকরিপ্রার্থী যুবক-যুবতী হতাশ হয়ে পড়েছেন।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। সরকারের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Releated Posts

সাহস ও দৃঢ়তার সঙ্গে মাদককে প্রত্যাখ্যান করতে রাজ্যপালের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আজ সন্ধ্যায় আগরতলার আড়ালিয়া ব্রহ্মাকুমারীজের জ্ঞানোদয় ভবনে ব্রহ্মাকুমারীজের প্রয়াত প্রধান প্রশাসক দাদি প্রকাশমণিজির স্মৃতির…

ByByReshmi Debnath Aug 3, 2026

ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার দুপুরে ছাদের একটি অংশ…

ByByReshmi Debnath Aug 3, 2026

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top