News Flash

  • Home
  • Uncategorized
  • Husband’s extramarital affair : স্বামীর পরকীয়া নিয়ে বিবাদের জেরে দুই মহিলার সংঘর্ষ, গুরুতর আহত দু’জনই
Image

Husband’s extramarital affair : স্বামীর পরকীয়া নিয়ে বিবাদের জেরে দুই মহিলার সংঘর্ষ, গুরুতর আহত দু’জনই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ খোয়াইয়ের গৌরনগরে এক মহিলার স্বামীকে নিয়ে দুই মহিলার মধ্যে মারমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তাতে দুই মহিলা আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
খোয়াই থানার অন্তর্গত গৌরনগর এলাকায় মঙ্গলবার সকালে শেফালী সিনহার স্বামী প্রদীপ সিনহার সাথে গ্রামের বাসিন্দা মমতা সিনহার অবৈধ সম্পর্কের জেরে শেফালী সিনহা(৫০) ও মমতা সিনহার(৪৫) মধ্যে মারমুখী সংঘর্ষ বাধে গৌরনগর গ্রামে৷ সংঘর্ষে আহত হন উভয় মহিলা৷ এই সংঘর্ষের খবর পেয়ে এলাকার অন্যান্য মহিলারা মমতা সিনহাকে উত্তম-মধ্যম দিয়ে রক্তাক্ত জখম করেন৷ খবর পেয়ে ছুটে যায় খোয়াই থানার পুলিশ৷উল্লেখ্য,গৌরনগর এলাকার বাসিন্দা প্রদীপ সিনহার সাথে এক মহিলা মমতা সিনহা অবৈধ সম্পর্কে লিপ্ত হন৷


শেফালী সিনহার স্বামী প্রদীপ সিনহার সাথে অবৈধ সম্পর্কের জেরে শেফালী ও মমতার উভয়ের মধ্যে এর পূর্বেও সংঘর্ষ হয়েছিল ও প্রতিদিন ঝগড়া লেগে থাকে৷ এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রতিনিয়ত অশান্তি বিরাজ করছে৷ কিছুদিন পূর্বে দুই মহিলার মধ্যে সংঘর্ষের জেরে থানায় মামলা দায়ের করা হয়৷ শেফালী সিনহার উপর আক্রমণ ও স্বামীর সাথে অবৈধ সম্পর্কের সুবিচার চেয়ে মামলা দায়ের করা হয় বলে জানা যায়৷ পুনরায় মঙ্গলবার সকালে শেফালী সিং পুজা সেরে বাড়ি ফেরার সময় শেফালী সিং-এর উপর আক্রমণ করে মমতা সিং৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৌড়নগর এলাকাবাসীর দাবি মমতা সিং-কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক৷ এই দাবীতে খোয়াই থানা ঘেরাও করেন এলাকাবাসীর৷এ ব্যাপারে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে দুই মহিলার মধ্যে ফের যেকোনো সময়ের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করেন৷ এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদেই পুলিশকে প্রথম মনোভাব গ্রহণ করা প্রয়োজন বলে স্থানীয়রা দাবি করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top