News Flash

  • Home
  • Uncategorized
  • অভিষেককে ‘অজ্ঞ সাংসদ’ বললেন তথাগত রায়
Image

অভিষেককে ‘অজ্ঞ সাংসদ’ বললেন তথাগত রায়

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘অজ্ঞ সাংসদ’ বলে মন্তব্য করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার টুইটে তথাগতবাবু লিখেছেন, “খবরে প্রকাশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রীকে ‘একহাত নিয়ে’ বলেছেন, আপনি বাংলাদেশের হিন্দুদের জন্য কি করেছেন ? সেখানে কি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে ? একজন সাংসদ কত অজ্ঞ হতে পারেন ? উনি কি জানেন না, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র ? এবং সেই রাষ্ট্রের প্রধান ওঁর পিসি নন!“ প্রসঙ্গত, শান্তিপুরে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন। অভিযোগ করেন, বাংলাদেশকে হাতিয়ার করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। প্রশ্ন তোলেন, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলেও কেন কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না?

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top