News Flash

  • Home
  • বিদেশ
  • আরিয়ান মামলা : তদন্তকারী অফিসার ও সাক্ষীর বয়ান রেকর্ড করবেন এনসিবি কর্তা
Image

আরিয়ান মামলা : তদন্তকারী অফিসার ও সাক্ষীর বয়ান রেকর্ড করবেন এনসিবি কর্তা

মুম্বই, ২৭ অক্টোবর (হি.স) : আরিয়ান খান মামলায় তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে ঘিরে নতুন মোড়। বুধবার এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং-র নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গিয়েছে মুম্বইতে। এদিনই সম্ভবত তারা সমীরের বয়ান রেকর্ড করবে। একইসঙ্গে মাদক মামলার অন্যতম সাক্ষী করণ গোসাভির দেহরক্ষী প্রভাকর সইলের বয়ানও রেকর্ড করা হবে। প্রভাকর বলেছিলেন, গোসাভির সঙ্গে এক ব্যক্তির আলোচনা তিনি গোপনে শুনেছিলেন। গোসাভি নাকি সেই ব্যক্তিকে জানিয়েছিলেন, আরিয়ান খানের মামলায় ১৮ কোটি টাকার ডিল হয়েছে। তার থেকে আট কোটি টাকা পাবেন সমীর। পরে প্রভাকর বলেন, গোসাভির হুকুমে তিনি এক ব্যক্তির থেকে ৫০ লক্ষ টাকা সংগ্রহ করেন। একটি ব্যাগে ভরে সেই টাকা পৌঁছে দেন ভাসিতে গোসাভির বাড়িতে।

সমীর ইতিমধ্যে সব অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক সমীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলমান। কিন্তু জালিয়াতি করে হিন্দু পরিচয় দিয়ে তিনি কাস্ট সার্টিফিকেট জোগাড় করেছিলেন। তার জোরেই তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে চাকরি পেয়েছিলেন। ওয়াংখেড়ে অবশ্য দাবি করেন, তিনি হিন্দু। কিন্তু নবাব মালিক টুইটারে ওয়াংখেড়ের ‘নিকাহ নামা’-র ছবি পোস্ট করেছেন। অর্থাত্‍ তিনি দেখাতে চেয়েছেন, মুসলমান মতেই ওয়াংখেড়ের বিবাহ হয়েছিল। সুতরাং তিনি মুসলমান। এর আগে নবাব মালিক একটি বার্থ সার্টিফিকেট পোস্ট করে দাবি করেন, সেটি সমীর ওয়াংখেড়ের। বার্থ সার্টিফিকেটে শিশুর বাবার নাম হিসাবে লেখা আছে দাউদ কে ওয়াংখেড়ে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ওয়েবসাইটে লেখা আছে, সমীরের বাবার নাম ধ্যানদেব ওয়াংখেড়ে। নবাব মালিক টুইট করে বলেছেন, সমীরের ধর্মীয় পরিচয় নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। কিন্তু তিনি প্রমাণ করতে চাইছেন, ওই তদন্তকারী অফিসার জালিয়াত। ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তি রেদকার ওয়াংখেড়ে মন্ত্রীর দাবি খারিজ করে বলেন, আমি ও আমার স্বামী সমীর দুজনেই জন্মসূত্রে হিন্দু । আমরা অন্য কোনও ধর্মই গ্রহণ করিনি কখনও। সব ধর্মের প্রতিই শ্রদ্ধা আছে। সমীরের বাবাও ছিলেন হিন্দু। তিনি আমার মুসলিম শাশুড়ি মাকে বিয়ে করেন। শাশুড়ি মা আর নেই। সমীরের আগের বিয়েটা হয়েছিল বিশেষ বিবাহ আইনে। ২০১৬-য় তাঁদের ডিভোর্স হয়। ২০১৭য় আমাদের বিয়ে হয় হিন্দু বিবাহ আইনে। প্রেস বিবৃতি দিয়ে সমীর ওয়াংখেড়েও বলেন, আমি বহু ধর্মে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ পরিবারের ছেলে। বাবা হিন্দু, মা মুসলিম। টুইটারে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ অবমাননাকর, আমার পারিবারিক গোপনীয়তায় আগ্রাসন। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের কুত্সামূলক প্রচারে ব্যথিত।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top