News Flash

  • Home
  • Uncategorized
  • আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি
Image

আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি

কলকাতা, ২৭ অক্টোবর (হি স)। অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট। তাঁর দায়ের করা এই মামলা বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বুধবার অর্থাৎ আজ দুপুরেই।

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা বেঞ্চে মামলা করেছিলেন। যে মামলা দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবারেই এই মামলার জরুরি ভিত্তিক শুনানির আর্জি জানিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই আর্জির ভিত্তিতেই চলবে শুনানি।প্রসঙ্গত, ২৮ মে ইযাস বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তত্‍কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top